২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট মায়ের মৃত্যু, ছেলে-মেয়ে আহত

ক্ষেতের নিরাপত্তা বেষ্টনীর বিদ্যুতায়িত তারে জড়িয়ে সিরাজগঞ্জের কাজিপুরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার দুই শিশু সন্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 05:26 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

সিরাজগঞ্জ, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষেতের নিরাপত্তা বেষ্টনীর বিদ্যুতায়িত তারে জড়িয়ে সিরাজগঞ্জের কাজিপুরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার দুই শিশু সন্তান। শুক্রবার সন্ধ্যায় হরিনাথপুর গ্রামে নিহত কোহিনুর খাতুন (৩২) ওই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী। আহত সবুজ (৮) ও সুর্বণাকে (৪) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস জানান, শিয়াল ও কুকুরের হাত থেকে ভুট্টা ক্ষেত রক্ষার জন্য গ্রামের সোনার উদ্দিন ঠাকুর তার জমির চারপাশে জিআর তার লাগিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দেন। বিকালে কোহিনুর ছেলে সবুজ ও মেয়ে সুর্বণাকে নিয়ে ঘাস তুলতে যান। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে ওই তারে জড়িয়ে কোহিনুর ঘটনাস্থলেই মারা যান। এ সময় মাকে ধরতে গেলে দুই সন্তান আহত হয়। স্থানীয়রা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে আহতদের উদ্ধার করে বলে জানান কুদ্দুস। এ ব্যাপারে কাজিপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, “স্থানীয় শহিদুর মেম্বার সংবাদটি আমাকে জানিয়েছেন। কেউ অভিযোগ না করায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩১৫ ঘ.