২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ৭টি তাজা হাতবোমা উদ্ধার

মাদারীপুর সদরে সাতটি তাজা হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

মাদারীপুর, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদরে সাতটি তাজা হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার ভোরে চিরাইপাড়া গ্রামের লিটন আকনের বাড়িতে একটি প্লাস্টিকের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো পাওয়া যায়। মাদারীপুর র‌্যাব-৯ ক্যাম্পের কমান্ডার মেজর জাহিদ হাসান খান বলেন, বাড়িটির রান্নাঘরের পেছনে পাওয়া বোমাগুলো লাল ও কালো টেপ দিয়ে মোড়া ছিল বোমাগুলো মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৫৮ ঘ.