চট্টগ্রাম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চকবাজার এলাকায় দেয়াল ধসে এক যুবকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজার কেয়ারি ভবন সংলগ্ন এলাকায় একটি ভবনের সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমীন (২০) কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার আবদুস সামাদের ছেলে। চট্টগ্রামে তারা থাকেন চকবাজারের বাকলিয়া এলাকার গণি কলোনিতে।
মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে দেয়াল ধসে আল আমীনের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। এরপর চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/১১৫০ ঘ.
bdnews24