ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন সরকারি কলেজের ১৯৪ জন সহযোগী অধ্যাপককে অধ্যাপক হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে।
এছাড়া ৮৮৬ জন সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক হিসাবে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন। পদায়নের আদেশ না দেওয়া পর্যন্ত তাদেরকে নিজ নিজ বিষয়ের পূর্ব পদের দায়িত্ব পালন করতে হবে।
প্রাথমিক শিক্ষকদের বয়সসীমা ৫৯
রেজিস্টার্ড বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবসরের নেওয়ার বয়সসীমা ৫৯ বছর নির্ধারণ করেছে সরকার।
বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে পরিপত্র জারি করেছে।
এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো রেজিস্টার্ড বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবসরের নেওয়ার বয়সসীমা ৫৯ বছর নির্ধারণ করা হল।
আগে রেজিস্টার্ড বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ছিল ৫৭ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২২২৭ ঘ.
bdnews24