২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু বিমানবন্দরের জন্য ৪ স্থানের নাম প্রস্তাব

প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য চারটি স্থান নির্ধারণ করে সেগুলোর সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য চারটি স্থান নির্ধারণ করে সেগুলোর সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, নতুন বিমানবন্দর নির্মাণের জন্য পদ্মার দুই পারে চারটি স্থান নির্ধারণ করে সেগুলোর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। স্থানগুলো বেছে নেওয়ার যৌক্তিকতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক উপদেষ্টা নিয়োগ করে চারটি স্থানের ওপরই সম্ভাব্যতা যাচাই-বাছাই করা হবে। এগুলোর বাইরে অন্য কোনো স্থানের নির্দেশনা পেলে নতুন স্থানের ক্ষেত্রে সম্ভাব্যতা যাচাই করে নতুন বিমানবন্দরের স্থান নির্ধারণ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুুপুরে সচিবালয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন কমিটির নেতাদের সঙ্গে মত বিনিময়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান এ সব তথ্য তুলে ধরেন। কমিটির আহ্বায়ক আফজাল হোসেনের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল এদিন মন্ত্রীর সঙ্গে দেখা করে। এ সময় তারা একটি নতুন বিমানবন্দর নির্মাণের যৌক্তিকতা তুরে ধরে তা বাস্তবায়নের জন্য মন্ত্রীকে অনুরোধ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/১৯০১ ঘ.