২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীসহ ৬ বাংলাদেশিকে হস্তান্তর

ভারত থেকে বিমানের টিকিট কেটে স্থলপথে পাকিস্তান যাওয়ার সময় আটক নারীসহ ৬ বাংলাদেশিকে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 12:35 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

বেনাপোল, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে বিমানের টিকিট কেটে স্থলপথে পাকিস্তান যাওয়ার সময় আটক নারীসহ ৬ বাংলাদেশিকে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে ভারত। বুধবার দুপুরে বিএসএফ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এরা হলেন- নীলফামারীর জহর আলীর মেয়ে রেহেনা খাতুন, তার দুই ভাই সানু মিয়া ও সাকিল মিয়া, কুমিল্লার কামাল হোসেনের ছেলে জামাল হোসেন, নীলফামারীর জয়নাল আবেদিনের ছেলে আজিম উদ্দিন ও গোলাম কিবরিয়ার ছেলে গোলাম আম্বিয়া। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৯ মার্চ ওই ছয় জন বৈধ ভিসা নিয়ে ভারত যায়। সেখানে যাওয়ার পর দালালের মাধ্যমে পাকিস্তান যাওয়ার জন্য তারা বিমানের টিকিট কাটে। ৭ এপ্রিল তারা বিমানে না গিয়ে স্থলপথে পাকিস্তানে যান। রুট পরিবর্তন করে স্থলপথে প্রবেশ করার অপরাধে পাকিস্তান পুলিশ তাদের আটক করে সেদিনই ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮৩৮ ঘ.