২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিহাতীতে ৭ শিবিরকর্মী গ্রেপ্তার

কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে সোমবার সন্ধ্যায় সাত শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

টাঙ্গাইল, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে সোমবার সন্ধ্যায় সাত শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও এ বিষয়ে আদেশ পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃতরা হলেন- করটিয়া সা’দত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা শাখা শিবিরের সভাপতি শামীম আল-মামুন ও তার ভাই সেলিম রেজা, হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র পারভেজ মোশারফ, নিকরাইল শমসের ফকির কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মনিরুজ্জামান বাবু, ভূঞাপুরের খাসবিয়ারা দাখিল মাদরাসার দশম শ্রেণীর ছাত্র মোমিন এবং এসএসসি ফলপ্রার্থী শরীফ-১ ও শরীফ-২। তাদের সবার বাড়ি বঙ্গবন্ধু সেতুর পূর্ব এলাকায়। কালিহাতী থানার ওসি জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৩ ফেব্র“য়ারি সড়ক দুর্ঘটনায় এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা কলেজের এক ছাত্রীসহ দু’জন নিহত হয়। এ ঘটনায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরে গ্রেপ্তারকৃতরা জড়িত ছিলেন। তারা সবাই শিবিরকর্মী। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের টাঙ্গাইল জেলা সভাপতি আব্দুল্লাহ আল-মামুন জানান, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষীদের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা ছাত্রশিবির সোমবার সন্ধ্যায় এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। কর্মসূচি শেষে ফেরার সময় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা ওই সাত জনকে আটক করে পুলিশে দেয়। মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে তাদের ফাঁসানোর চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২১২৭ ঘ.