২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোবিপ্রবিতে কর্মকতা-কর্মচারীদের কর্মবিরতি

কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে পাঁচ দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 10:38 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

নোয়াখালী, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে পাঁচ দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীরা। রোববার থেকে প্রতিদিন দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তারা এ কর্মবিরতি পালন করছেন। গত ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বার্বুচি আলমগীর ও আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক মো. আরাফাত রহমানের কক্ষে ঢুকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই দুই বাবুর্চির বিচারসহ পাঁচ দফা দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন। পরে ভিসি, রেজিস্ট্রার ও শিক্ষক নেতাদের আশ্বাসে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। কর্মকর্তা-কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে, অভিযুক্ত বাবুর্চি আলমগীর ও আবদুল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তি, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল হতে এ পর্যন্ত নিয়োগপ্রাপ্তদের চাকরি নিয়মিতকরণের ব্যাপারে অফিস আদেশ জারি, নিয়োগপ্রাপ্ত সব কর্মকর্তা-কর্মচারীর স্বয়ংক্রিয় পদোন্নতির ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাজনীতিমুক্ত রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করা এবং সংশোধিত নীতিমালা অনুমোদনের ব্যবস্থা গ্রহণ করা। তবে কর্মকর্তা-কর্মচারীদের দাবি পূরণ না করায় রোববার থেকে তিন দিনের অর্ধদিবস কর্মবিরতি শুরু করেন তারা। লাঞ্ছিত চিকিৎসক মো. আরাফাত রহমান জানান, “আজকের (মঙ্গলবার) মধ্যে সবগুলো দাবি মেনে নেওয়া না হলে পূর্ণ কর্মবিরতিসহ কঠিন আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৬৩৯ ঘ.