২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর বকা খেয়ে বহিষ্কৃত স্বামীর আত্মহত্যার চেষ্টা

উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে বহিষ্কৃত হয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ঝিনাইদহের মোস্তাফিজুর রহমান মিঠুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঝিনাইদহ, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে বহিষ্কৃত হয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ঝিনাইদহের মোস্তাফিজুর রহমান মিঠুন। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মিঠুনের (২০) বাড়ি শৈলকুপা শহরের মজুমদার পাড়ায়। তিনি শৈলকুপা সিটি কলেজের এ ছাত্র পরীক্ষা অংশ নেন শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে। মিঠুনের স্ত্রী মোছাম্মৎ বনি বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ছিল ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা। নকল করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে বহিষ্কার করেন। বাড়ি ফিরে মিঠুন বিষয়টি তার ভাবীকে বলেন। ভাবীর কাছে স্ত্রী শোনেন। এরপর বনি বেগম স্বামীকে বলেন, “তুমি নকল করতে গিয়ে ধরা পড়ে বহিষ্কার হয়েছ। আমি মুখ দেখাব কী করে? ...” এ কথায় মিঠুন বাজারে গিয়ে বিষ পান করে বাড়ি ফেরেন। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তাকে দেখতে আসা শৈলকুপা সিটি কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন জানান, হাসপাতালে এসে জানতে পারলাম নকল ধরা পড়ে বহিষ্কার হয়ে মোস্তাফিজুর রহমান মিঠুন আত্মহত্যার চেষ্টা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২১৩ ঘ.