২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোকচিত্রী পাভেল চীনা পুরস্কারে ভূষিত

চায়না ইন্টারন্যাশনাল প্রেস ফোটো কনটেস্ট (সিএইচআইপিপি) ২০১২-এ স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের জ্যেষ্ঠ আলোকচিত্র সাংবাদিক পাভেল রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চায়না ইন্টারন্যাশনাল প্রেস ফোটো কনটেস্ট (সিএইচআইপিপি) ২০১২-এ স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের জ্যেষ্ঠ আলোকচিত্র সাংবাদিক পাভেল রহমান। ‘জাম্পিং’ শিরোনামের একটি ছবির জন্য এ পুরস্কার পাচ্ছেন তিনি। নিউ ইয়র্কভিত্তিক সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েট প্রেসের (এপি) বাংলাদেশের এ আলোকচিত্রী পুরস্কৃত হচ্ছেন ডেইলি লাইফ বিভাগে। একই ছবির জন্য তিনি যুক্তরাষ্ট্রের মিজৌরি স্কুল অব জার্নালিজম আয়োজিত পিকচার অব দ্য ইয়ার প্রতিযোগিতায় ‘অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স’ পুরস্কার জিতেছিলেন। পাভেল রহমান আগামী ডিসেম্বরে এ পুরস্কার নিতে চীন যাবেন। ১৯৫৬ সালের ২৬ এপ্রিল রংপুরে জন্ম নেওয়া এ আলোকচিত্রী ১৯৭৩ সালে সাপ্তাহিক একতা পত্রিকায় কাজ শুরু করেন। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, লসঅ্যাঞ্জেলস টাইমস, ইউএসএ টুডে, আনন্দবাজার ইত্যাদি দৈনিক পত্রিকায় তার তোলা আলোকচিত্র ছাপা হয়েছে। ফটো জার্নালিস্ট ফোরামের সাবেক সভাপতি পাভেল দেশি-বিদেশি বিভিন্ন পুরস্কারে ভূষিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/পিডি/২২৫৩ ঘ.