২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে দুর্ঘটনায় নিহত ৩

কিশোরগঞ্জ-ভৈরব সড়কের বেলতলীতে সোমবার দু’টি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ৫০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 01:09 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

কিশোরগঞ্জ, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ-ভৈরব সড়কের বেলতলীতে সোমবার দু’টি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ৫০ জন। নিহতরা হলেন আব্দুল অদুদ (৩০), মনির (১২) ও সোলায়মান (২৫)। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, কিশোরগঞ্জের তাড়াইল থেকে ঢাকামুখী একটি যাত্রিবাহী বাসের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে তা রাস্তার পাশে গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন হলেন আ. সালাম (২২), মাহফুজ মিয়া (৪), জাহানারা (৪০), জসিম উদ্দিন (৪৫), পারভীন আক্তার (৪৫), লিটন (৪২), লাকি (৩২), সিদ্দিক (৩৮), শাহিনা আক্তার (৫০) ও ছাদেক (২০)। বাকিদের নাম জানা যায়নি। পুলিশ কর্মকর্তা আরো বলেন, একই এলাকায় সকালে পিকআপ চাপায় নিহত হন সোলায়মান। কিশোরগঞ্জ স হাসপাতালের ডা. গিয়াস উদ্দিন আরিফ বলেন, আহতদের অনেকের অবস্থা গুরুতর। আহতদের বিভিন্ন ক্লিনিকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯০৪ ঘ.