২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহত যুবদল নেতার মৃত্যু

যুবদলের দুই পক্ষের মারামারির সময় চাপাতির আঘাতে আহত এক নেতা চিকিৎসাধীন আবস্থায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবদলের দুই পক্ষের মারামারির সময় চাপাতির আঘাতে আহত এক নেতা চিকিৎসাধীন আবস্থায় মারা গেছেন। মৃত মো. সেলিম (৩০) ৫৭ নম্বর ওয়ার্ডের যুবদলের আহ্বায়ক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। সোমবার বিকাল ৩টার দিকে সেলিম বক্ষব্যধি হাসপাতালে মারা যান। শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর পরীবাগে যুবদলের দুই পক্ষের মধ্যে মারামারিতে চাপাতির আঘাতে সেলিম আহত হন। ওইদিনই তাকে বক্ষব্যধি হাসপাতালে ভর্তি করা হয়। সেলিমের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি পরিবার নিয়ে পরীবাগে থাকতেন। এ ব্যাপারে সেলিমের স্ত্রী আইরিন সুলতানা শাহবাগ থানায় মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৭৫৭ ঘ.