ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পল্লবীর বি-ব্লকের তিন নম্বর রোডের বাইশ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
গুলিতে আহত ‘অস বাংলা কোম্পানির’ নিরাপত্তাকর্মী মো. আলম (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, তিনি ওই সময় নির্মাণাধীন ভবনের নিচ তলায় ছিলেন। হঠাৎ দুই যুবক এসে গেটের বাইরে থেকে গুলি ছুড়লে একটি গুলি তার ডান বাহুতে লাগে।
জাহাঙ্গীর নামে এক সহকর্মী আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনেন। আলমের গ্রামের বাড়ি নেত্রকোনায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁদা না পেয়ে এ ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৫৪৯ ঘ.
bdnews24