২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধিত প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগের জন্য ৪২ হাজার ৬১১ জনের মেধাতালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তালিকা দেখুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 03:58 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য ৪২ হাজার ৬১১ জনের মেধাতালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রোববার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধাক্রম অনুযায়ী এদের মধ্য থেকেই শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে উপজেলাওয়ারি মেধাক্রম নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরিচালনা পর্যদ (এসএমসি) নীতিমালা অনুযায়ী মেধাক্রম তালিকা থেকে শূন্যপদে শিক্ষক নিয়োগ দেবে।” প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২০১০ সালের ৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নিয়ে এই মেধাক্রম তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/০৯৩০ ঘ. তালিকা দেখতে ক্লিক করুন