সিলেট, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কোম্পানীগঞ্জে রোববার বজ্রপাতে দুই পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সাত জন।
বিকাল ৩টার দিকে ভোলাগঞ্জ পাথর কোয়ারী এলাকায় নিহতরা হলেন- নেত্রকোনার খালিয়াজুড়ির কুলসুম বেগম (৪০) ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আমির হোসেন (৪৫)।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের মধ্যে আবু বকর (৪০) নামের এক শ্রমিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৪৪ ঘ.
bdnews24