ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর দপ্তরে কর্মরত পুলিশ ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা জাতীয় নেতাদের সুরক্ষা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ নিয়েছেন।
ঢাকায় মার্কিন দূতাবাসের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসবাদ দমন সহায়তা কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা দপ্তর এ প্রশিক্ষণ আয়োজন করে।
রাজধানীর পুলিশ স্টাফ কলেজে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষকরা এ প্রশিক্ষণ দেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কূটনৈতিক নিরাপত্তা ব্যুরো এ প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছিল।
জাতীয় নেতৃত্ব সুরক্ষা ব্যবস্থাপনার (পিএনএলএম) ওপর গুরুত্ব আরোপ করে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয় বলে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসএসএফ, স্পেশাল ব্রাঞ্চ ঢাকার প্রটেকশন ইউনিট, জেলা স্পেশাল ব্রাঞ্চ, শহর স্পেশাল ব্রাঞ্চ ও স্পেশাল ব্্রাঞ্চ টেইনিং স্কুল ঢাকার কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২১৩০ ঘ.
bdnews24