কুষ্টিয়া, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর, মিরপুর ও খোকসা উপজেলায় বজ্রপাতে শনিবার তিন কৃষক মারা গেছেন।
দৌলতপুর থানার ওসি লুৎফর রহমান বলেন, সকাল সাড়ে ১১টার দিকে তালবাড়িয়া গ্রামে বাড়ির পাশে মাঠে কাজ করার বজ্রপাতে কৃষক আলতাব হোসেন (৩৫) ঘটনাস্থলে মারা যান।
খোকসা থানার ওসি আব্দুল জলিল বলেন, দুপুর ২টার দিকে মাশুরিয়া গ্রামের ইউনুস শেখ (৪৬) বৃষ্টির মধ্যে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।
মিরপুর থানার ওসি মশিউর রহমান বলেন, মাঠে কাজ করার সময় বেলা সাড়ে ৩টায় আহমেদপুর গ্রামের ওমর আলীর (৫৫) মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৭ ঘ.
bdnews24