ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বজ্রপাতে বরিশাল, মুন্সীগঞ্জ ও গোপালগঞ্জে শনিবার তিন ব্যক্তি মারা গেছেন।
এরমধ্যে রয়েছেন বরিশালের আগৈলঝাড়ার ডোনারকান্দি গ্রামের বাবুল ঢালী (৩৫), মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর গ্রামের হোসেন ব্যাপারী (৫০) ও গোপালগঞ্জের কোটালীপাড়ার বাগান উত্তরপাড়া গ্রামের চিম্ময় বালা (২২)।
চিম্ময় উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ডোনারকান্দির স্থানীয় বিদ্যালয় শিক্ষক নিরঞ্জন বৈষ্ণব জানান, দুপুুর দেড়টার দিকে বৃষ্টির মধ্যে দোকান থেকে বাড়ি ফেরার সময় বজ্রপাতে তাদের প্রতিবেশী বাবুলের মৃত্যু হয়।
শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, সকালে হোসেন ব্যাপারী জমিতে ঘাস কাটার সময় বজ্রপাতে মারা যান।
কোটালীপাড়া থানার ওসি মো. তোতা মিয়া বলেন, কোটালীপাড়া সদর থেকে বাড়ি ফেরার পথে চিম্ময় বালা বজ্রপাতে আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১৩৮ ঘ.
bdnews24