বরিশাল, ০৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর ইছাকাঠি থেকে শনিবার অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
আটক সেলিম সিকদার টিটু (৩০) পূর্ব ইছাকাঠি শাহপরান সড়কের গফুর সিকদারের ছেলে বলে র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইছাকাঠীর একটি ভাড়া বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ সন্ত্রাসী টিটুকে আটক করা হয়।
এই ঘটনায় মহানগরীর বিমানবন্দর থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন র্যাবের উপ-সহাকারী পরিচালক (ডিএডি) আবু বকর সিদ্দিক।
বরিশাল র্যাবে সিপিসি-১ এর অধিনায়ক মেজর রাশেদুল হাসান বলেন, সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৫৫ ঘ.
bdnews24