বান্দরবান, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে মিয়ানমারের তিন নাগরিককে আটক করেছে পুলিশ।
শুক্রবার হরিণখাইয়া এলাকা থেকে আটকরা হলেন আবু ছৈয়দ (৩৮), আবদুল হাকিম (৩৫) ও জাহিদ হোসেন (১৮)।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি এসএম আজাদ বলেন, আটকরা জিজ্ঞাসাবাদে মিয়ানমারের বুচিডং জেলার মংডু থানার বাসিন্দা বলে জানিয়েছে।
তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৫০ ঘ.
bdnews24