২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ঝড়ে ৩ জনের মৃত্যু

কালবৈশাখী ঝড়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় ঘর চাপা পড়ে এবং বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 03:56 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

পঞ্চগড়, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালবৈশাখী ঝড়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় ঘর চাপা পড়ে এবং বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মাঝগ্রামের ছলেমান আলীর চার মাসের মেয়ে ছাবিহা ঘরের নিচে চাপা পড়ে এবং কালীয়াগঞ্জ কুচিয়ামোড় গ্রামের মরিয়ম বেগম (৮০) ও তার নাতি মিজানুর রহমান (৮) বজ্রপাতে মারা যান। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকাল ৪টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাত হয়। এ সময় ছলেমান আলীর টিনের চালাঘর ভেঙে পড়লে তার স্ত্রী ও মেয়ে চাপা পড়ে। পরে মেয়ে ছাবিহাকে মৃত উদ্ধার করা হয়। কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝড়ের সময় কালীয়াগঞ্জ কুচিয়ামোড় গ্রামের আব্দুল মজিদ পরিবারের সদস্যদের নিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় বজ্রপাতে মজিদ অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে তিনি তার মা ও ছেলেকে মৃত ও ভাতিজাকে আহত অবস্থায় পান। জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া ঘরচাপা পড়ে ও বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর শুনেছেন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২১৫২ ঘ.