২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান সংসদ প্রাঙ্গণে

সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হবে আগামী ২৮ এপ্রিল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হবে আগামী ২৮ এপ্রিল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সমুদ্রজয় উদযাপনে গঠিত জাতীয় নাগরিক কমিটি এই সংবর্ধনা দেবে। অধ্যাপক জিল্লুর রহমান নেতৃত্বাধীন এই কমিটির সদস্যরা শুক্রবার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, “নাগরিক কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, তা তারা দেশে-বিদেশে প্রচার করার দায়িত্ব নেবেন।” সংবর্ধনা অনুষ্ঠানের স¤প্রচার ৬৪ জেলায় যেন দেখা যায়, তার ওপর কমিটির সদস্যরা জোর দেন। নাগরিক কমিটির প্রতিনিধি দলে ছিলেন সাংবাদিক গোলাম সারওয়ার, আবেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, আইনজীবী আনিসুল হক, ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, বিজিএমইএ-এর সাবেক সভাপতি সালাম মুর্শেদী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১৩৬ ঘ.