২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির সঙ্গে কমবে উত্তাপ

সারাদেশে শুক্রবার সকাল থেকে স্বস্তির বৃষ্টির পর আরো দু’একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 10:17 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে শুক্রবার সকাল থেকে স্বস্তির বৃষ্টির পর আরো দু’একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর। আর এতে করে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক আয়শা খাতুন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পশ্চিমা লঘুচাপের প্রভাবে সারা দেশেই শুক্রবার সকাল থেকে প্রবল থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। শনিবারও এই ধারা চলতে পারে।” টানা দুই সপ্তাহ তীব্র গরমের পরে শুক্রবার সকালে কালবৈশাখীর সঙ্গে টানা প্রায় চার ঘণ্টার বৃষ্টিতে স্বস্তি¡ ফিরে আসে রাজধানীতে। তবে জামালপুর, পাবনাসহ কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে। আয়শা খাতুন জানান, শুক্রবার বেলা ১২টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৬০ মিলিমিটার। “সকাল থেকে সারা দেশে মোটামুটি একই সময়ে বৃষ্টি শুরু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ঢাকায়।” আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ সারা দেশে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সর্বনিু গড় তাপমাত্রা হতে পারে ১৯ থেকে ২০ ডিগ্রে সেলসিয়াস। শুক্রবার দেশের সর্বনিু তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে, ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/কিউএইচ/জেকে/১৬১০ ঘ.