বরিশাল ০৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বানারীপাড়ার করাতকল শ্রমিক রেজাউল হত্যা মামলার রায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।
এ ছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম সলিমউল্ল্যাহ সকল আসামিদের উপিস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- বানারীপাড়া উপজেলার করফাকর গ্রামের করাতকল মালিক আব্দুল মন্নান (৪৫), একই গ্রামের আব্দুস সালাম (৩০), আনিচ ঘরামী (৩২), ইব্রাহিম মল্লিক (৩০) ও মো. জামাল (৩০)।
জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. ফারুক জানান, ২০০৮ সালের ২ মার্চ শ্রমিক রেজাউল মাথায় গাছের খণ্ড পড়ে মারা যায়। এই ঘটনায় করাতকল মালিক আব্দুল মন্নান একটি অপমৃত্যুর মামলা করেন।
অন্যদিকে শ্রমিক রেজাউলের বাবা ইউসুফ সরদার বরিশাল জ্যেষ্ঠ হাকিমের কাছে ৫ জনের বিরুদ্ধে সন্তান হত্যার অভিযোগ করেন। পরে হাকিম আবেদন আমলে নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
তদন্তে আব্দুল মন্নান, সালাম, আনিচ, ইব্রাহিম ও জামাল পূর্ব শত্র“তার জের ধরে পরিকল্পিতভাবে রেজাউলকে হত্যা করার অভিযোগ এনে অভিযুক্ত করে প্রতিবেদন দেয়।
সেই প্রতিবেদনের ৮ জনের স্বাক্ষ্য নিয়ে রায় ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯০৯ ঘ.
bdnews24