২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

সাভারে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 09:56 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

সাভার, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সাভারের গান্ধারিয়া এলাকার একটি কাঁঠাল বাগান থেকে ওই যুবকের (৩২) লাশ উদ্ধার করা হয়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। গলায় একটি বেল্ট প্যাঁচানো ছিল। পরনে ছিল প্যান্ট ও শার্ট। নিহত যুবক পরিবহন শ্রমিক বলে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৫২ ঘ.