২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে ডাল ভেঙে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 05:25 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঝিনাইদহ, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ পৌরসভার বলদেপাড়ার এ ঘটনা ঘটে। মৃত সাবিনা বেগম (৩৫) বলদেপাড়ার মোফাজ্জল হোসেনের স্ত্রী। কালীগঞ্জ পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান বিজু জানান, রাতে হঠাৎ ঝড় শুরু হলে সাবিনা বাড়ির ছাদে শুকাতে দেওয়া জ্বালানি কাঠ নামাতে যান। এ সময় ছাদের পাশের পুরনো রেইনট্রি গাছের একটি ডাল ভেঙে সাবিনার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১০৩৯ ঘ.