২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বাস চাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাস চাপায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 05:35 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

মুন্সীগঞ্জ, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাস চাপায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। বুধবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসগকের ভাটেরচর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনায় নিহত রাজু আহম্মেদ (২৪) গজারিয়া উপজেলার লক্ষ্মীপুরা মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। গজারিয়া থানার ওসি শহীদুল ইসলাম বলেন, রাস্তা পার হওয়ার সময় বাস চাপা পড়েন এই শিক্ষক। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৩২ ঘ.