২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ক্যামডেন মেয়রের সাক্ষাৎ

লন্ডনের ক্যামডেনের মেয়র আবদুল কাদির বুধবার রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 03:56 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডনের ক্যামডেনের মেয়র আবদুল কাদির বুধবার রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তার গুলশান কার্যালয়ে এই সাক্ষাতে দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক ও প্রবাসী বাংলাদেশিদের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় খালেদার উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে লাঙ্গলবন্দ পূণ্য স্নান উৎসব কমিটির আহবায়ক পরিতোষ কান্তি সাহার নেতৃত্বে একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করে। তারা গত ২৯ মার্চের হরতাল প্রত্যাহারের জন্য বিরোধীদলীয় নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এই সাক্ষাতে বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান, গয়েশ্বর চন্দ্র রায়, গৌতম চক্রবর্তী ও নিতাই রায় উপস্থিত ছিলেন। আবদুল কাদির ঢাকা আসেন মঙ্গলবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তার দেখা করার কথা। পূণ্য স্নান উৎসব কমিটির প্রতিনিধি দলটি গত ২৫ মার্চ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাদের পূণ্য স্নানের জন্য ২৯ মার্চের হরতাল প্রত্যাহারের অনুরোধ জানায়। সেদিনই বিএনপি হরতাল প্রত্যাহারের ঘোষণা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৫৬ ঘ.