২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলে অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 07:25 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

Ÿ্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার কুট্টাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহতরা হলেন অটোরিকশার যাত্রী- আব্দুল বাহার (৪২)ও নাসির উদ্দিন (২২)। হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুর হায়দার সাংবাদিকদের জানান, সকাল ৭টার দিকে সরাইল থেকে শাহবাজপুর যাওয়ার পথে অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩২০ ঘ.