২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাইং কারখানাকে ৩৯ লাখ টাকা জরিমানা

তুরাগ নদী দূষণের দায়ে গাজীপুরের টঙ্গীতে একটি ডাইং কারখানোকে ৩৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে ২০ লাখ টাকা আদায় করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরাগ নদী দূষণের দায়ে গাজীপুরের টঙ্গীতে একটি ডাইং কারখানোকে ৩৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে ২০ লাখ টাকা আদায় করা হয়েছে। মঙ্গলবার সকালে অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী টঙ্গীর ভাদাম এলাকায় অ্যানজেলস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানাটিকে এ জরিমানা করেন। অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের পরিচালকের নেতৃত্বে একটি দল সকালে ওই কারখানায় গিয়ে দেখতে পায়, কারখানার বর্জ্য পরিশোধন প্লান্ট (ইটিপি) বন্ধ রেখে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি তুরাগ নদীতে ফেলা হচ্ছে। বর্জ্য পানির মান পরীক্ষা করে দূষণের প্রমাণ পাওয়া যায়। এরপর কারখানার মালিককে ৩৯ লাখ টাকা জরিমানা এবং বর্জ্য পরিশোধনাগার পূর্ণাঙ্গভাবে চালু না করা পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরে কারখানার মালিক গিয়াস উদ্দিন মুরাদকে পরিবেশ অধিদপ্তরে তলব করা হলে তিনি নগদ ২০ লাখ টাকা পরিশোধ করেন। বাকি ১৯ লাখ টাকা পরিশোধ এবং কারখানার ইটিপি চালু না করা পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কারখানাটিতে দৈনিক প্রায় ৫ মেট্রিক টন বস্ত্র ডাইং করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৮২১ ঘ.