২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এক ট্রাকের চাপায় অন্য ট্রাকচালকের মৃত্যু

মাদারীপুরের কালকিনি উপজেলায় মালবোঝাই একটি ট্রাকের চাপায় নিহত হয়েছেন আরেক ট্রাকচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 08:20 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

মাদারীপুর, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় মালবোঝাই একটি ট্রাকের চাপায় নিহত হয়েছেন আরেক ট্রাকচালক। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের বয়াতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল হক (৩০) কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রামের সৈয়দ আলীর ছেলে। কালকিনি থানার ওসি মো. শাহিন মণ্ডল জানান, ইটভর্তি করে বয়াতিরবাড়ি ইটভাটা থেকে কালকিনির শশিকর এলাকার দিকে যাচ্ছিলো একটি ট্রাক। একই সময়ে ইটভাটায় বালু নিয়ে ঢুকছিল রেজাউলের ট্রাকটি। “অপর ট্রাকচালক সাগরকে গাড়ি থামানোর জন্য সিগনাল দেয় রেজাউল। কিন্তু ট্রাকচালক সেই সিগনাল না মেনে রেজাউলের ট্রাকের ওপর তার ট্রাক উঠিয়ে দিলে ঘটনাস্থলেই রেজাউলের মৃত্যু হয়।” ওসি জানান, ট্রাকটি আটক করা হলেও ট্রাকচালক সাগর পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৪১৬ ঘ.