২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে সেচ্ছাসেবকলীগ নেতা আহত

রাজধানীর পুরান ঢাকার লক্ষীবাজারে সন্ত্রাসীদের গুলিতে সেচ্ছাসেবকলীগ নেতা আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 06:33 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার লক্ষীবাজারে সন্ত্রাসীদের গুলিতে সেচ্ছাসেবকলীগ নেতা আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে লক্ষীবাজারের পাতলাখান লেনে এ ঘটনা ঘটে। আহত মো. শরিফুল ইসলাম শরিফ (৪৭) ৮২ নম্বর ওয়ার্ডের স্বেচ্চাসেবকলীগের সভাপতি বলে স্বজনরা জানায়। সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, সকালে মেয়েকে সেন্ট ফ্রান্সিস স্কুলে নামিয়ে ২৬ নম্বর কে বি রোডের বাসায় রিকশা করে ফেরার পথে শরিফকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। শরিফে শরীরের কয়েকটি স্থানে গুলি লাগে বলে তিনি জানান। রাজ্জাক নামে এক যুবক শরিফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। শরিফের স্ত্রী রুমা রহমান ঢামেক হাসপতালে সাংবাদিকদের বলেন, “পান্না ও শিপন নামে দুই যুবক পাঁচ লাখ টাকা না পেয়ে তাকে গুলি করে।” শরিফ ৮২ নম্বর ওয়ার্ডের সেচ্ছাসেবকলীগ সভাপতি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১২২৯ ঘ.