২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দোকানে আগুন

চট্টগ্রামের কোতোয়ালী থানার নজির আহমদ চৌধুরী রোড এলাকায় তৈরি পোশাকের একটি দোকানে আগুন লেগে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 06:12 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

চট্টগ্রাম, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কোতোয়ালী থানার নজির আহমদ চৌধুরী রোড এলাকায় তৈরি পোশাকের একটি দোকানে আগুন লেগে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে ওই এলাকার মো. ইলিয়াসের মালিকানাধীন দোকানটিতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। নন্দনকানন ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য স্টেশন অফিসার শরফুদ্দিন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার স্টেশনের দুটি গাড়ি রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তিনি বলেন, “দেড় লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১২০০ ঘ.