খাগড়াছড়ি, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির রামগড়ে ৫০ টাকার কাঁঠালের মূল্য নিয়ে কথা কাটাকাটির জের ধরে ক্রেতার আঘাতে এক ফল বিক্রেতা নিহত হয়েছে।
সোমবার সকালে এ ঘটনায় নিহত ফল বিক্রেতা অলি আহম্মেদ।
রামগড় থানার ওসি অহিদুর রহমান জানান, অলির লাশ উদ্ধার করা হয়েছে।
অলির তলপেটে ছাড়া দেহের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন ওসি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৩১ মার্চ রামগড় উপজেলার বল্টুরামটিলার ক্ষুদ্র ফল ব্যবসায়ী অলি আহম্মদের (৪০) কাছ থেকে একদিন পর দাম পরিশোধের কথা বলে ৫০ টাকা মূল্যের একটি কাঁঠাল কেনেন ওই গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম।
অলি সোমবার সকাল ১০টার দিকে তাজুলের কাছে ওই টাকা চাইলে তাজুল টাকা না দিয়ে কাঁঠালটি ফেরত নিয়ে যেতে বলে।
এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে তাজুলের আঘাতে অলি মারাত্মক আহত হন বলে স্থানীয়রা জানায়।
এলাকাবাসী অলিকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসার দিয়ে বাড়ি পৌঁছে দেয়।
কয়েক ঘণ্টা পর অবস্থার অবনতি হলে রামগড় সদর হাসপাতালে অলিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পরই পালিয়ে গেছে। অলির ভগ্নিপতি আব্দুল মালেক জানান, তাজুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২২৫৪ ঘ.
bdnews24