২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বার্মিংহামেও বৈশাখী মেলা

যুক্তরাজ্যের বার্মিংহামে প্রথমবারের মতো বৈশাখী মেলার আয়োজন করছে সে শহরের প্রবাসী বাংলাদেশীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 01:31 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের বার্মিংহামে প্রথমবারের মতো বৈশাখী মেলার আয়োজন করছে সে শহরের প্রবাসী বাংলাদেশীরা। আগামী ২৭ মে বার্মিংহামের হ্যান্ডসওয়ার্থ পার্কে এক দিনের এ বৈশাখী মেলার পাশাপাশি বাণিজ্য মেলারও আয়োজন থাকবে। সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে মেলা আয়োজনের চূড়ান্ত প্রস্তুতির তথ্য জানায় ইউকে বাংলাদেশ ডেভেলপমেন্টের চেয়ারম্যান আব্দুর রব মল্লিক। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতিবছর লন্ডনে বৈশাখী মেলার আয়োজন হয়ে থাকলেও বার্মিংহামে এ বারই প্রথম এ ধরনের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। দিনব্যাপী এ মেলায় বাংলাদেশী হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে জানান তিনি। এ মেলায় বাংলাদেশ থেকেও যেকোনো প্রতিষ্ঠান অংশ নিতে পারবে। এছাড়া এ আয়োজন যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক পরিধি প্রসারেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রব। আয়োজকরা জানায়, আয়োজনে বার্মিংহাম সিটি কাউন্সিল, সিজি ১০, এবং আইএবি সহযোগিতা করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি মুকিত মিয়া, এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী, নির্বাহী সদস্য আশিক মিয়া, সাদেক মিয়া সামসু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/১৯২৮ ঘ.