২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেল খেটে মুক্তি ৮ জওয়ানের

বিদ্রোহের জন্য কারাভোগ করে মুক্তি পেয়েছেন সীমান্ত রক্ষা বাহিনীর সাবেক আট সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 10:14 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

গাজীপুর, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের জন্য কারাভোগ করে মুক্তি পেয়েছেন সীমান্ত রক্ষা বাহিনীর সাবেক আট সদস্য। রোববার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তারা ছাড়া পান। মুক্তিপ্রাপ্তরা হলেন- কুমিল্লার আমিরুল ইসলাম (৪০), একই জেলার আলমগীর হোসেন (৪৮), ঢাকার আলী আকবর (৫১), গোপালগঞ্জের লোকমান শেখ (৩৮), বরগুনার শাহ আলম (৫০), ভোলার জসিম উদ্দিন (৫২), সিরাজগঞ্জের শহিদুল ইসলাম (৩৮) ও ঝালকাঠীর খলিলুর রহমান (৪৭)। কারা কর্মকর্তা সুভাষ চন্দ্র ঘোষ সাংবাদিকদের জানান, মুক্তিপ্রাপ্তরা সবাই রাইফেল সিকিউরিটি ইউনিটের সদস্য ছিলেন। গত বছরের ৬ জুন পিলখানার বিশেষ আদালত তাদের এক বছরের সশ্রম করাদণ্ডাদেশ দেয়। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানায় বিদ্রোহে অর্ধ শতাধিক কর্মকর্তা নিহত হন। মুক্তি পাওয়া আট জন শুধু বিদ্রোহে জড়িত ছিলেন, হত্যা-লুণ্ঠনের কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৪ ঘ.