গাইবান্ধা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজের তিনদিন পর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার দূর্গাপুর বিলপাড়া গ্রামের নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে আকরাম শেখের (৩০) লাশ উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস জানান, আকরাম গত বৃহস্পতিবার সকালে ব্যবসার কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি।
নিহতের শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা অন্য জায়গায় হত্যার পর আকরামের লাশ বাড়ির পাশে ফেলে রেখে যায় দুবৃর্ত্তরা।
এ ব্যাপারে নিহতের ভাই শামছুল মিয়া বাদি হয়ে মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /প্রতিনিধি/আরএম/আরএ/১৪০৭ ঘ.
bdnews24