২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিনগরে ট্রাকচাপায় দুই যুবক নিহত

রাজধানীর শান্তিনগর এলাকায় ট্রাকের চাপায় দুই যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 04:46 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শান্তিনগর এলাকায় ট্রাকের চাপায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। রমনা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শান্তিনগর চৌরাস্তায় একটি রিকশাকে বালুবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে রিকশারোহী দুই যুবক নিহত হন। ট্রাকের ধাক্কায় রিকশাচালকও আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মকর্তা আনোয়ার বলেন, নিহত দুই যুবকের পরিচয় জানা যায়নি। তাদের বয়স ২৮ থেকে ৩০ বছর। এক জনের পরনের গোলাপি রঙের গেঞ্জি ও প্যান্ট ছিল। অন্য জনের পরনে ছিল কালো গেঞ্জি ও প্যান্ট। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক ফারুককে আটক করা হয়েছে বলে জানান আনোয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১০৪০ ঘ.