২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ট্রলার যাত্রী নিখোঁজ

মুন্সীগঞ্জে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারের এক যাত্রী নিখোঁজ হয়েছেন। আহত হন অন্তত আটজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 05:34 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

মুন্সীগঞ্জ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারের এক যাত্রী নিখোঁজ হয়েছেন। আহত হন অন্তত আটজন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে এ দুর্ঘটনায় নিখোঁজ শুক্কুর আলীর (৪৮) বাড়ি নবাবগঞ্জ জেলার। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মুক্তারপুর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, মতলবের ঐতিহ্যবাহী লেংটার মেলায় যাওয়ার সময় ট্রলারটি নবাবগঞ্জ থেকে ছেড়ে আসে। মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের কাছে বালুভর্তি বাল্কহেটটি ট্রলারটিকে ধাক্কা দিলে ২০/২৫ জন যাত্রী নদীতে পড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.