২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দিনে-দুপুরে ফ্ল্যাটে চুরি

নগরীর খুলশী থানা এলাকায় লালখান বাজারের একটি বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 04:44 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

চট্টগ্রাম, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খুলশী থানা এলাকায় লালখান বাজারের একটি বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। বুধবার হাইলেভেল রোডের জামাল হাজির ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। বাসার কর্তা দুলাল দেব বাপ্পি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে তালাবদ্ধ করে বাসার সবাই এক আত্মীয়র বাসায় বেড়াতে যান। বিকেলে ফিরে দেখেন দরজায় লাগানো তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখা যায়, আলমিরাতে রাখা ১০-১১ ভরি স্বর্ণালঙ্কার ও ৭০ হাজার টাকা নেই। ঘরের অন্যান্য জিনিসপত্রও এলোমেলো। এ ঘটনায় খুলশী থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে জানান বাপ্পি। খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চুরির ঘটনায় অভিযোগ চুরির ঘটনার তদন্ত শুরু করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২১৩ ঘ.