২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত আইজিপি শহিদুলকে নিউ জার্সি পুলিশের সম্মাননা

কমিউনিটি পুলিশিং এবং ‘জনগণের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ গড়ে তোলায় অবদানের জন্য বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক একেএম শহিদুল হককে সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের পুলিশ বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 06:25 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

নিউ ইয়র্ক, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমিউনিটি পুলিশিং এবং ‘জনগণের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ গড়ে তোলায় অবদানের জন্য বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক একেএম শহিদুল হককে সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের পুলিশ বিভাগ। বৃহস্পতিবার ওয়েস্ট নিউ ইয়র্কের মেয়র কার্যালয়ে এক অনুষ্ঠানে শহিদুল হকের হাতে ক্রেস্ট তুলে দেন মেয়র ফেলিক্স এ. রোকে এবং নিউ ইয়র্ক পুলিশ বিভাগের পরিচালক মাইকেল ইন্ড্রি। ওয়েস্ট নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির ভাইস প্রেসিডেন্ট নাসরিন আলম রিতার উপস্থিতিতে এ অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা তোলা হয়। মেয়র ফেলিক্স রোকে সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন বাংলাদেশ পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডে সহায়তার আশ্বাস দেন। অতিরিক্তি আইজিপি শহিদুল হক তার বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সন্ত্রাস দমন, জঙ্গিবাদ নির্মূল থেকে শুরু করে দেশে ও বিদেশে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নিউ জার্সির মেয়র ও পুলিশ বিভাগকে ধন্যবাদ জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১২২০ ঘ.