চট্টগ্রাম, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলিতে ডাকাতি চেষ্টার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলমগীর (২৫), এনায়েত হোসেন (২৭), জাকির হোসেন (৩২), মো. জাকির হোসেন (৩০) সিরাজ মিয়া (৩০), শাহাজাহান (৩৫), শাহজালাল (২৮), মো. রাসেল (২৫), মো. মনজু (২৫), মো. জাফর (২১), হায়দার মাতাব্বর (৩৩), মনজু মাঝি (৩২) ও মোহাম্মদ রাসেল (২১)।
পাহাড়তলি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ১৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
ডাকাতি চেষ্টার অভিযোগে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬১২ ঘ.
bdnews24