২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে যুবলীগ নেতা খুন, আটক ৫

লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 11:41 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

লালমনিরহাট, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। নিহত ইকবাল কবির রিপন (৪০) সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি। তিনি উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের জুরাবান্ধা গ্রামের রুহুল আমীনের ছেলে। সদর থানার ওসি জমির উদ্দিন জানান, হাত পা বাঁধা অবস্থায় মঙ্গলবার গভীর রাতে উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের জুরাবান্ধা এলাকায় একটি তামাক ক্ষেত থেকে রিপনের লাশ উদ্ধার করা হয়। রিপনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানান তিনি। ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত রিপনের সমর্থকরা লালমনিরহাট- রংপুর মহাসড়কের মোস্তফিরহাটে কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। আটককৃতরা হলেন- ছাত্রলীগ নেতা মিঠু হোসেন (২৬), যুবলীগ নেতা আলী হোসেন (২৮), আব্দুল মতিন (৩২), সেলিম (২৭)। অপরজনের নাম জানা যায়নি। লালমনিরহাট পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৩৫ ঘ.