রাজবাড়ী, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা উপজেলায় চালককে হত্যার পর নমিসনটি নিয়ে পালিয়েছে যাত্রীবেশী ছিনতাইকারীরা।
মাচপাড়া ইউনিয়নের শিয়ালডাঙ্গি গোরস্থানের পাশে একটি গম ক্ষেত থেকে বুধবার সকালে শুকুর আলী নামের ওই চালকের লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
শুকুর আলীর বাড়ি পাংশার কলিমহর ইউনিয়নের হাটবনগ্রাম গ্রামে।
পাংশা থানার ওসি আব্দুল খালেক সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে মাছপাড়া বাজার থেকে তিনজন যাত্রী নিয়ে শুকুর আলী কুষ্টিয়া রওনা দেন। পথে তিনি খুন হন বলে পুলিশ ধারণা করছে।
এ ব্যাপারে পাংশা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭২৯ ঘ.
bdnews24