২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে যাত্রীবাহী লোকাল ট্রেনের একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 09:08 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে যাত্রীবাহী লোকাল ট্রেনের একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে স্টেশন সংলগ্ন কলাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, রহনপুর থেকে একটি লোকাল ট্রেন চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে আসে। এ সময় ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় ইঞ্জিনের চার চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি ১১টা ২০ মিনিটে রাজশাহীর পথে ছেড়ে যাওয়ার কথা ছিল জানিয়ে মনিরুজ্জামান বলেন, “বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাকশী থেকে রিলিফ ট্রেন এলে উদ্ধার কাজ শুরু করা হবে।” আমনুরা রেলওয়ে জংশনের উপ-সহকারী প্রকৌশলী পরিমল চন্দ্র জানান, লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করতে ৮-১০ ঘণ্টা সময় লাগতে পারে। তবে এতে অন্যান্য ট্রেন চলাচলে কোন বিঘœ ঘটবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫০৬ ঘ.