২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬শ’ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৪

রাজধানীর পল্লবী থেকে ১৬শ’ বোতল ফেন্সিডিলসহ চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 12:31 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবী থেকে ১৬শ’ বোতল ফেন্সিডিলসহ চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন- মো. নাদিম (২৮), মো. লাইলী (২৮), আনোয়ার হোসেন (৩২) ও মো. মামুন (২৮)। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে পল্লবীর রাবেতা ক্যাম্পের মো. শহীদ মিয়ার ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। র‌্যাব-৪ এর একটি দল তাদের অটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/১৮৩৩ ঘ.