গাজীপুর, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের জয়দেবপুরে রেলের জমি সোমবার দুপুরে উদ্ধার করার পর বিকালে আবার বেদখল হয়ে গেছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন ও এর আশপাশে রেলের জমি থেকে তিন শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করে কর্তৃপক্ষ।
রেলওয়ে ও জয়দেবপুর থানা পুলিশের সহায়তায় প্রায় ৩ঘণ্টার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের (ঢাকা) সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা কাজী মো. হাবিবুল্লাহ।
কাজী মো. হাবিবুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গায় অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা তুলে দখল করে রাখে ক্ষুদ্র ব্যবসায়ীরা।
দুপুর ১২টায় অভিযান শুরু হয়। চলে দুপুর ৩টা পর্যন্ত।
কিন্তু উচ্ছেদের ঘণ্টাখানেক পরই ওই ব্যবসায়ীরা আগের জায়গায় দোকান বসিয়ে বেচাকেনা শুরু করে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১০ ঘ.
bdnews24