২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০ তীর্থযাত্রী

সাতক্ষীরায় তীর্থযাত্রী বহনকারী একটি বাস দুর্ঘটনায় একজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 02:31 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

সাতক্ষীরা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় তীর্থযাত্রী বহনকারী একটি বাস দুর্ঘটনায় একজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে দেবহাটা উপজেলার সেকেন্দ্রা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম (৩৫) ওই বাসের চালকের সহকারী। তিনি কালিগঞ্জের আব্বাস শেখের ছেলে। আহতদের দেবহাটা উপজেলার সখিপুর হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেবহাটা থানার ওসি শাহাজান আলী খান সাংবাদিকদের বলেন, শ্যামনগর উপজেলার কাশিমারী থেকে সনাতন ধর্মাবলম্বী অর্ধশতাধিক যাত্রী বাসটিতে গোপালগঞ্জের মথুয়াসংঘের বড় ধর্মীয় উৎসবে যাচ্ছিলেন। সেকেন্দ্রা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসটি দুমড়েমুচড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০২০ ঘ.