২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা তৈরির মেশিনসহ গ্রেপ্তার ৫

রাজধানীর সবুজবাগ থেকে ইয়াবা ও তৈরির মেশিনসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 08:07 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগ থেকে ইয়াবা ও তৈরির মেশিনসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, রোববার রাত ১২টার দিকে তাদেরকে সবুজবাগের মধ্য বাসাবো এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শামীম আহম্মেদ (৪৮), সিরাজুল ইসলাম (২৭), মো. আরমান (২৫), সাইদুল রহমান (২২) ও মো. হারুন (২৭)। তাদের কাছ থেকে তিনশ’ পিস ইয়াবা, ইয়াবা তৈরির মেশিন ও ট্যাবলেট তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/অরএম/এএল/১৪০৭ ঘ.