মুন্সীগঞ্জ, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ সদর উপজেলায় র্যাবের সঙ্গে অস্ত্র ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধের পর তিনজন ধরা পড়েছেন।
রোববার সন্ধ্যায় চর কিশোরগঞ্জের বেইলি ব্রিজের কাছে এই সংঘর্ষ হয়।
গ্রেপ্তার তিনজন হলেন চর কিশোরগঞ্জের শহীদ (২৮), রাসেল (২৫) ও আজিজ (২৩)। এদের মধ্যে শহীদ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
সংঘর্ষের পর ২টি দেশি বন্দুক, চার রাউন্ড গুলি উদ্ধার করেছে। আটক করা হয় একটি বেবি ট্যাক্সি।
ঢাকার র্যাব-৩ এর উপ-পরিচালক মেজর বদরুদ্দৌজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ত্র ক্রেতার ছদ্মবেশে র্যাব সদস্যরা গ্রেপ্তারদের কাছে অস্ত্র কিনতে যান। কিন্তু র্যাবের কৌশল বুঝতে পেরে তারা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে শহীদ গুলিবিদ্ধ হন।
মুুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, র্যাব এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২০ ঘ.
bdnews24